Nehemiah 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বৈৎহক্কেরম প্রদেশের নেতা রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামত করলো; সে তা গাঁথল এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেথ-হক্কেরম প্রদেশের শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-দ্বার মেরামত করলেন। তিনি তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বৈৎহক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, এবং তাঁহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বৈৎ-হক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎ-হক্কেরম জেলার শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-ফটকটা মেরামত করলেন। তিনি তার দরজা, খিল ও হুড়কাগুলো লাগালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎ-হক্কেরম জেলার শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-দরজাটা মেরামত করলেন। তিনি তার দরজা, খিল ও হুড়কাগুলো লাগালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেথ হক্কেরমের শাসক রেখবের পুত্র মল্কিয় সদর দ্বার মেরামত করেছিলেন। তিনি সেটি পুনর্নির্মাণ করেছিলেন। তার খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মল্কিয় ছিল রেখবের পুত্র এবং বৈৎহক্কেরমের রাজ্যপাল| সে ছাইগাদার ফটকটি মেরামৎ করল এবং ছিটকিনি ও তালাসহ দরজাটি কব্জার ওপর বসাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বৈৎ-হক্কেরম প্রদেশের শাসনকর্ত্তা রেখবের ছেলে মল্কিয় সার দরজা সারাই করল; সে তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, খিল ও হুড়কা দিল।