Nehemiah 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কাছে বৈৎসূর প্রদেশের অর্ধভাগের নেতা— অস্বূকের পুত্র— নহিমিয়া দাউদের কবরের সম্মুখ পর্যন্ত, খনিত পুষ্করিণী ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেত-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা অস্বুকের ছেলে নহিমিয় প্রাচীরের পরের অংশটি দাউদ বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিকটে বৈৎসূর প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ—অস্বূকের পুত্র—নহিমিয় দায়ূদের কবরের সম্মুখ পর্য্যন্ত, খনিত পুষ্করিণী পর্য্যন্ত ও পরাক্রমীদের গৃহ পর্য্যন্ত মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিকটে বৈৎ-সূর প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ অস্বূকের পুত্র নহিমিয় দায়ূদের কবরের সম্মুখ পর্যন্ত, খনিত পুষ্করিণী পর্যন্ত ও পরাক্রমীদের গৃহ পর্যন্ত মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈৎসূর জেলার অর্ধেক অংশের শাসনকর্তা অস্বূকের ছেলে নহিমিয় দেয়ালের পরের অংশটা দায়ূদ-বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ী পর্যন্ত মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৈৎসূর জেলার অর্ধেক অংশের শাসনকর্তা অস্বূকের ছেলে নহিমিয়া দেয়ালের পরের অংশটা দাউদ-বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ী পর্যন্ত মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরে বেথসূর প্রদেশের অর্ধেক অংশের শাসক, অস্বুকের পুত্র নহিমিয় দাউদের সমাধির বিপরীত দিকে মাটি কেটে তৈরী সরোবর এবং বীরদের গৃহ পর্যন্ত মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেওয়ালের পরের অংশটি অস্বূকের পুত্র নহিমিয় মেরামৎ করল| নহিমিয় বৈৎসূর জেলার অর্ধেকের রাজ্যপাল ছিলেন| তিনি দায়ুদের পরিবারের সমাধিগুলোর উলেটাদিক পর্যন্ত এবং মানুষের দ্বারা তৈরী পুকুর এবং বীর-গৃহ পর্যন্ত কাজ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে বৈৎ-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা অস্বূকের ছেলে নহিমিয় দায়ূদের কবরের সামনে পর্যন্ত, খোঁড়া পুকুর পর্যন্ত ও শক্তিশালীদের ঘর পর্যন্ত সারাই করল।