Nehemiah 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কাছে লেবীয়েরা, বিশেষত বানির পুত্র রহূম মেরামত করলো। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের নেতা হসবীয় তার ভাগ মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহূম মেরামৎ করিল। তাহার নিকটে কিয়ীলা প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ভাগ মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহূম মেরামত করিল। তাহার নিকটে কিয়ীলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ভাগ মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটা কিয়ীলা জেলার অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তাঁর এলাকার হয়ে মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা বানির ছেলে রহূমের অধীনে লেবীয়রা মেরামত করল। তার পরের অংশটা কিয়ীলা জেলার অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তাঁর এলাকার হয়ে মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরে বানির পুত্র রহূমের অধীনে লেবীয়েরা মেরামতির কাজ করেছিল। তার পাশেই কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসক হশবিয় নিজের অংশ মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেওয়ালের পরের অংশ বানির পুত্র রহূমের নির্দেশে লেবীয় পরিবারগোষ্ঠীরা বানাল| হশবিয় দেওয়ালের পরের অংশটি মেরামৎ করল| তিনি কিয়ীলা প্রদেশের অর্ধেকের রাজ্যপাল ছিলেন| তিনি তার নিজের জেলাতেও মেরামৎ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে লেবীয়েরা, বিশেষভাবে বানির ছেলে রহূম সারাই করল। তার কাছে কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হশবিয় নিজের অংশ সারাই করল।