Nehemiah 3:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কাছে মিস্পার নেতা— যেশূরের পুত্র— এসর প্রাচীরের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পরের অংশটি, মিস্‌পার শাসনকর্তা যেশূয়ের ছেলে এষর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে প্রাচীরের বাঁক পর্যন্ত মেরামত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ—যেশূয়ের পুত্র—এসর [প্রাচীরের] বঙ্কে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ যেশূয়ের পুত্র এসর [প্রাচীরের] বাঁকে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা, অর্থাৎ মিসপার শাসনকর্তা যেশূয়ের ছেলে এসর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে দেয়ালের বাঁক পর্যন্ত মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা, অর্থাৎ মিসপার শাসনকর্তা ইউসার ছেলে এসর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে দেয়ালের বাঁক পর্যন্ত মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরে মিস্‌পার শাসক যেশূয়ের পুত্র এসর অস্ত্রাগারে উঠবার সামনের দিকের কোণ পর্যন্ত আংশ মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পরের অংশ যেশূয়ের পুত্র এসর মেরামৎ‌ করলেন| এসর মিস্পার রাজ্যপাল ছিলেন| তিনি অস্ত্রাগার থেকে প্রাচীরের একটি কোণ পর্যন্ত দেওয়াল মেরামৎ‌ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে মিসপার শাসনকর্ত্তা যেশূয়ের ছেলে এসর দেওয়ালের বাঁকে অবস্থিত অস্ত্রাগারে উঠবার পথের সামনে আর এক অংশ সারাই করল।