Nehemiah 3:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাড়ির দরজা থেকে ইলীয়াশীবের বাড়ির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরের অংশটি ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দ্বার থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত মেরামত করল। ঊরিয় ছিল হক্কোষের ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলিয়াশীবের বাটীর প্রান্ত পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলীয়াশীবের বাটীর প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলিয়াশীবের ঘরের দরজা থেকে শুরু করে বাড়ীর শেষ পর্যন্ত মেরামত করল। ঊরিয় ছিল হক্কোসের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা উরিয়ার ছেলে মরেমোৎ ইলিয়াশীবের ঘরের দরজা থেকে শুরু করে বাড়ীর শেষ পর্যন্ত মেরামত করল। উরিয়া ছিল হক্কোসের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরে হক্কোসের পৌত্র এবং উরিয়ের পুত্র মরেমথ ইলিয়াসর গৃহের প্রবেশ পথ থেকে প্রাচীরের শেষ পর্যন্ত মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াশীবের বাড়ির প্রবেশপথ থেকে বাড়ির অন্য প্রান্ত পর্যন্ত দেওয়ালের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ‌ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে হক্কোসের ছেলে ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দরজা থেকে শুরু করে ইলীয়াশীবের বাড়ীর শেষ পর্যন্ত আর এক অংশ সারাই করল।