Nehemiah 3:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর বিন্ইয়ামীন ও হশূব নিজ নিজ বাড়ির সম্মুখে মেরামত করলো। তারপর অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় তার বাড়ির পাশে মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীন ও হশূব তার পরের অংশটি মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির সামনে। তার পরের অংশটি মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশ মেরামত করল বিন্যামীন ও হশূব। এটা ছিল তাদের ঘরের সামনের অংশ। তার পরের অংশটা মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল। এই অংশটা ছিল তার ঘরের পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশ মেরামত করল বিন্ইয়ামীন ও হশূব। এটা ছিল তাদের ঘরের সামনের অংশ। তার পরের অংশটা মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল। এই অংশটা ছিল তার ঘরের পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের পরে বিন্যামীন আর হশূব তাঁদের নিজের নিজের গৃহের সামনের অংশ মেরামত করেছিলেন। তাঁদের পরে অননিয়ের পৌত্র আর মাসেয়র পুত্র অসরিয় তাঁর গৃহের পাশের অংশ মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন ও হশূব যে যার নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু ঠিক করার পর অননিয়ের পৌত্র ও মাসেয়ের পুত্র অসরিয়ও নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে বিন্যামীন ও হশূব নিজের নিজের বাড়ির সামনে সারাই করল। তারপরে অননিয়ের ছেলে মাসেয়ের ছেলে অসরিয় নিজের বাড়ির পাশে সারাই করল।