Nehemiah 3:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উষয়ের পুত্র পালল বাঁকের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ বাদশাহ্র উচ্চতর বাড়ি থেকে বহির্গত উচ্চগৃহের সম্মুখে এবং তারপর পরোশের পুত্র পদায় মেরামৎ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষয়ের ছেলে পালল বাকের অন্য দিকটি পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ি থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশটি মেরামত করল। তারপরে পরোশের ছেলে পদায়
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উষয়ের পুত্র পালল বঙ্কের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বর্ত্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরোশের পুত্র পদায় [মেরামৎ করিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উষয়ের পুত্র পালল বাঁকের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বর্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরোশের পুত্র পদায় [মেরামত করিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উষয়ের ছেলে পালল বাঁকের অন্য দিকটা মেরামত করল। এটা ছিল পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ী থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশ। তার পরের অংশটা মেরামত করল পরোশের ছেলে পদায় এবং উপাসনা-ঘরের যে সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত তারা। এই অংশটা ছিল পূর্ব দিকে জল-ফটক এবং বেরিয়ে আসা দুর্গটা পর্যন্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উষয়ের ছেলে পালল বাঁকের অন্য দিকটা মেরামত করল। এটা ছিল পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ী থেকে বেরিয়ে আসা উঁচু কেল্লাটার সামনের অংশ। তার পরের অংশটা মেরামত করল পরোশের ছেলে পদায় এবং বায়তুল-মোকাদ্দসের যে খেদমতকারীরা ওফল পাহাড়ে বাস করত তারা। এই অংশটা ছিল পূর্ব দিকে পানি-দরজা এবং বেরিয়ে আসা কেল্লাটা পর্যন্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উষয়ের পুত্র পালল কোণের দিকের বিপরীতে রক্ষীদের গৃহের প্রাঙ্গণের কাছে উপরের প্রাসাদের বাইরে দুর্গ পর্যন্ত মেরামত করেছিলেন। তাঁর পরে পারোশের পুত্র পদায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উষযের পুত্র পালল দেওয়ালের বাঁকে স্তম্ভের কাছে যেটি উচ্চ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, যেটি আবার রাজার প্রহরীর উঠোনের কাছে অবস্থিত সেই খানে দেওয়াল তুলল| পরোশের পুত্র পদায় পাললের পরে কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উষয়ের ছেলে পালল বাঁকের সামনে; পাহারাদারদের উঠানের কাছে অবস্থিত রাজার উঁচু বাড়ির কাছে বেরিয়ে আসা দুর্গের সামনে এবং তার পরে পরোশের ছেলে পদায় সারাই করল।