Nehemiah 3:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর তকোয়ীয়েরা বহির্গত বিরাট উচ্চগৃহ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পাশে তকোয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আর একটি অংশ মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্ত্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পাশে তকোয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের দেয়াল পর্যন্ত আর একটা অংশ মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পাশে তকোয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট কেল্লা থেকে ওফলের দেয়াল পর্যন্ত আর একটা অংশ মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তেকােয়ার লোকেরা বাইরের দিকে বৃহৎ দুর্গ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আরও অংশ মেরামত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তকোয়ীর লোকরা বড় স্তম্ভটি থেকে শুরু করে ওফলের দেওয়াল পর্যন্ত দেওয়ালের বাদবাকি অংশটি মেরামৎ‌ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তকোয়ীয়েরা বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের দেওয়াল পর্যন্ত আর এক অংশ সারাই করল।