Nehemiah 3:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমামেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেকে নিজ নিজ বাড়ির সম্মুখে, মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা অশ্বদ্বারের উপর দিকে, প্রত্যেকজন নিজ নিজ বাড়ির সামনে মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজকেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেক জন আপন আপন গৃহের সম্মুখে, মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজকেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেক জন আপন আপন গৃহের সম্মুখে, মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোড়া-ফটকের সামনের অংশটা পুরোহিতেরা মেরামত করলেন। তাঁরা প্রত্যেকে নিজের নিজের ঘরের কাছে দেয়ালের অংশ মেরামত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোড়া-দরজার সামনের অংশটা ইমামেরা মেরামত করলেন। তাঁরা প্রত্যেকে নিজের নিজের ঘরের কাছে দেয়ালের অংশ মেরামত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশ্বদ্বারের উপর পুরোহিতেরা নিজের নিজের বাড়ির সামনে যে প্রাচীর ছিল তা মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা অশ্ব-দ্বারের ওপরের অংশ বানিয়ে ফেলল| প্রত্যেক যাজক যে যার নিজের বাড়ির দেওয়াল গাঁথল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকেরা ঘোড়া দরজার উপরের দিকে, প্রত্যেকজন নিজের নিজের বাড়ির সামনে, সারাই করল।