Nehemiah 3:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর ইম্মেরের পুত্র সাদোক তার বাড়ির সম্মুখে মেরামত করলো এবং তারপর পূর্বদ্বার-রক্ষক— শখনিয়ের পুত্র— শমরিয় মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরের অংশটি ইম্মেরের ছেলে সাদোক তার বাড়ির সামনের দিকে মেরামত করল। তার পরের অংশটি পূব-দ্বারের রক্ষক শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে ইম্মেরের পুত্র সাদোক আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল, এবং তাহার পরে পূর্ব্বদ্বাররক্ষক—শখনিয়ের পুত্র—শময়িয় মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে ইম্মেরের পুত্র সাদোক আপন গৃহের সম্মুখে মেরামত করিল, এবং তাহার পরে পূর্বদ্বার-রক্ষক শখনিয়ের পুত্র শময়িয় মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা ইম্মেরের ছেলে সাদোক মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে। তার পরের অংশটা পূর্ব-ফটকের পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা ইম্মেরের ছেলে সাদোক মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে। তার পরের অংশটা পূর্ব-দরজার পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের পরে ইম্মেরের পুত্র সাদোক নিজের গৃহের ও তাঁর গৃহের বিপরীত দিকের অংশ মেরামত করেছিলেন। তারপরে পূর্বদিকের অংশ দ্বারপাল খনিয়ের পুত্র শমরিয় মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইম্মেরের পুত্র সাদোক নিজের বাড়ির সামনের দেওয়াল ও শখনিয়ের পুত্র শময়িয় দেওয়ালের তারপরের অংশটুকু মেরামৎ‌ করে নিল| সে ছিল পূর্ব দ্বারের জনৈক প্রহরী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে ইম্মেরের ছেলে সাদোক নিজের বাড়ির সামনে সারাই করল এবং তারপরে পূর্ব দরজার পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় সারাই করল।