Nehemiah 3:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালোফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামত করলো; তারপর বেরিখিয়ের পুত্র মশুল্লম তার কুঠরীর সম্মুখে মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামৎ করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরীর সম্মুখে মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামত করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরির সম্মুখে মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটা অংশ মেরামত করল। তার পাশের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পাশে শেলিমিয়ার ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটা অংশ মেরামত করল। তার পাশের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরে শেলিমিয়ের পুত্র হনানিয় আর সালফের ষষ্ঠ পুত্র হানুন আর একটি অংশ মেরামত করেছিলেন। তাঁদের পর বেরিখিয়ের পুত্র মশুল্লম তাঁর বাসগৃহের বিপরীত দিক মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালফের পুত্র হানূন (হানূন ছিল সালফের ষষ্ঠ পুত্র) দেওয়ালের পরের অংশ মেরামৎ করল| বেরিখিয়ের পুত্র মশুল্লম তার নিজের বাড়ির সামনে দেওয়ালের অংশ মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর এক অংশ সারাই করল; তারপরে বেরিখিয়ের ছেলে মশুল্লম নিজের ঘরের সামনে সারাই করল।