Nehemiah 3:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর মল্কিয় নামে স্বর্ণকারদের এক জন নথীনীয়দের ও বণিকদের বাড়ি পর্যন্ত এবং কোণে উঠবার পথ পর্যন্ত হম্মিপ্কদ দ্বারের সম্মুখে মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরের অংশটি মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল, এটি ছিল সমাবেশ-দ্বারের সামনে উপাসনা গৃহের সেবাকারীদের ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং প্রাচীরের কোণের উপরের ঘর পর্যন্ত;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে মল্কিয় নামে স্বর্ণকারদের এক জন নথীনীয়দের ও বণিকদের বাড়ী পর্য্যন্ত, এবং কোণে উঠিবার পথ পর্য্যন্ত হম্মিপ্কদ দ্বারের সম্মুখে মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে মল্কিয় নামে স্বর্ণকারদের একজন নথীনীয়দের ও বণিকদের বাটী পর্যন্ত, এবং কোণে উঠিবার পথ পর্যন্ত হম্মিপ্কদ দ্বারের সম্মুখে মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। এটা ছিল সমাবেশ-ফটকের সামনে উপাসনা-ঘরের সেবাকারীদের এবং ব্যবসায়ীদের ঘর পর্যন্ত এবং দেয়ালের কোণের উপরকার কামরা পর্যন্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। এটা ছিল সমাবেশ-দরজার সামনে বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীদের এবং ব্যবসায়ীদের ঘর পর্যন্ত এবং দেয়ালের কোণের উপরকার কামরা পর্যন্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরে মল্কীয় নামে স্বর্ণকারদের মধ্যে একজন পরিদর্শনের দ্বারের বিপরীত দিকে মন্দিরের ভৃত্যদের আর বণিকদের গৃহ পর্যন্ত এবং কোণের উপরের দিকে কক্ষ পর্যন্ত মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মল্কিয় নামে এক স্বর্ণকার পর্যবেক্ষণ দ্বারের বিপরীতে মন্দির দাস ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত অংশের দেওয়াল মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে মল্কিয় নামে একজন স্বর্ণকার নথীনীয় ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং কোণে ওঠার রাস্তা পর্যন্ত হম্মিপকদ দরজা সামনে সারাই করল।