Nehemiah 3:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোণে উঠবার পথ ও মেষ-দ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বনিকেরা মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং স্বর্ণকার ও ব্যবসায়ীরা প্রাচীরের কোণের উপরকার ঘর আর মেষদ্বারের মাঝখানের জায়গাটি মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোণে উঠিবার পথ ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোণে উঠিবার পথ ও মেষ-দ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্ণকার ও ব্যবসায়ীরা দেয়ালের কোণের উপরকার ঘর আর মেষ-ফটকের মাঝখানের জায়গাটা মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্বর্ণকার ও ব্যবসায়ীরা দেয়ালের কোণের উপরকার ঘর আর মেষ-দরজার মাঝখানের জায়গাটা মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কোণের উপরের দিকে কক্ষ ও মেষদ্বারের মধ্যবর্তী অংশ স্বর্ণকাররা এবং বণিকেরা মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাকী অংশ অর্থাৎ কোণের দিকে ওপরের ঘর থেকে মেষদ্বার পর্যন্ত অংশ স্বর্ণকাররা ও ব্যবসায়ীরা মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোণে উঠবার রাস্তা ও মেষ দরজার মধ্যে স্বর্ণকারেরা ও ব্যবসায়ীরা সারাই করল।