Nehemiah 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাছে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করলো। তাদের কাছে মশেষবেলর পৌত্র বেরিখিয়ে পুত্র মশুল্লম মেরামত করলো। তাদের কাছে বানার পুত্র সাদোক মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরের অংশটি মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ, ঊরিয় ছিল হক্কোষের ছেলে। তাঁর পরের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম, মেরামত করল, বেরিখিয়ের ছিল মশেষবেলের ছেলে এবং তাঁর পরের অংশটি বানার ছেলে সাদোক মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামৎ করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামত করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ। ঊরিয় ছিল হক্কোসের ছেলে। তার পরের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। বেরিখিয় ছিল মশেষবেলের ছেলে। তার পরের অংশটা বানার ছেলে সাদোক মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা মেরামত করল উরিয়ার ছেলে মরেমোৎ। উরিয়া ছিল হক্কোসের ছেলে। তার পরের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। বেরিখিয় ছিল মশেষবেলের ছেলে। তার পরের অংশটা বানার ছেলে সাদোক মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হক্কোসের পৌত্র, উরীয়ের পুত্র মেরেমথ প্রাচীরের পরবর্তী অংশ মেরামত করলেন। মশেষবলের পৌত্র, বেরিখিয়ের পুত্র মশুল্লম তার সংলগ্ন অংশ মেরামত করলেন। তার ঠিক পরের অংশ, বানার পুত্র সাদোক পুনর্নির্মাণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেওয়ালের পরের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিয়ের পুত্র মরেমোৎ পুনর্নির্মাণ করল| তারপর মশুল্লম, বেরিখিয়ের পুত্র মশেষবেলের পৌত্র, পরেরটি মেরামৎ করল এবং তারপর দেওয়ালের পরের অংশটি বানার পুত্র সাদোক মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাছে হক্কোসের নাতি ঊরিয়ের ছেলে মরেমোৎ সারাই করল। তাদের কাছে মশেষবেলের নাতি বেরিখিয়ের ছেলে মশুল্লম সারাই করল। তাদের কাছে বানার ছেলে সাদোক সারাই করল।