Nehemiah 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরানো দ্বার মেরামত করলো; তারা তার কড়িকাঠ তুললো; এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা দ্বারটি মেরামত করল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামৎ করিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামত করিল; তাহারা তাহার আড়কাঠা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাসেহের ছেলে যিহোয়াদা আর বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা-ফটকটা মেরামত করল। তারা তার কড়িকাঠগুলো এবং তার দরজা, খিল আর হুড়কাগুলো লাগাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাসেহের ছেলে যিহোয়াদা আর বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা-দরজাটা মেরামত করল। তারা তার কড়িকাঠগুলো এবং তার দরজা, খিল আর হুড়কাগুলো লাগাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাসেহের পুতর যিহোয়াদা আর বসোদিয়ার পুতর মশুল্লম যেশানাহ দ্বার মেরামত করেছিলেন। তাঁরা তার কড়িকাঠ বসালেন, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরোনো ফটকটি পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিযার পুত্র মশুল্লম মেরামত করল| তারা যথাস্থানে কড়ি-বর্গা বসিয়ে দরজায় কব্জা লাগিয়ে তাতে তালা এবং ছিটকিনি সংযোগ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম পুরানো দরজা সারাই করল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা বসালো, আর খিল ও হুড়কো দিল।