Nehemiah 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাছে গিবিয়োনীয় মলাটীয় ও মেরোনোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিস্‌পার লোকেরা মেরামত করলো, এই স্থানগুলো নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীনে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পরের অংশটি গিবিয়োনীয় মলটিয় ও মেরোণোথীয় যাদোন মেরামত করল। এরা ছিল সেই গিবিয়োন ও মিস্‌পার অধিবাসী যা ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের সিংহাসনের অধীন ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োনের ও মিস্‌পার লোকেরা মেরামৎ করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন, এবং গিবিয়োনের ও মিস্‌পার লোকেরা মেরামত করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশ মেরামত করল গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন। এরা ছিল গিবিয়োন ও মিসপার লোক। এই অংশটা ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের শাসনকর্তার বাড়ীর উল্টাদিকে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশ মেরামত করল গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন। এরা ছিল গিবিয়োন ও মিসপার লোক। এই অংশটা ফোরাত নদীর পশ্চিম দিকের শাসনকর্তার বাড়ীর উল্টাদিকে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পরবর্তী অংশ নদীপারস্থ অধিকর্তার অধীন গিবিয়োন নিবাসী মলাটিয়, মেরোণোথ নিবাসী যাদোন এবং গিবিয়োন ও মিস্‌পার লোকেরা মেরামত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিস্পার অন্য লোকরা দেওয়ালের পরের অংশটি মেরামৎ‌ করল| গিবিয়োন ও মেরোণোথ পশ্চিম ফরাৎ জেলার রাজ্যপালের দ্বারা শাসিত হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাছে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিসপার লোকেরা সারাই করল, এরা নদীর পারে অবস্থিত শাসনকর্ত্তার সিংহাসনের অধীন।