Nehemiah 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামত করলো। আর তার কাছে হনানীয় নামে এক জন গন্ধবণিক মেরামত করলো, তারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুশালেম দৃঢ় করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পরের অংশটি মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তাঁর পরের অংশটি মেরামত করল হনানিয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুশালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করিল। আর তাহার নিকটে হনানিয় নামে এক জন গন্ধবণিক মেরামৎ করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত যিরূশালেম দৃঢ় করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামত করিল। আর তাহার নিকটে হনানীয় নামে একজন গন্ধবণিক মেরামত করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত যিরূশালেম দৃঢ় করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরের অংশটা মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তার পরের অংশ মেরামত করল হনানিয়। সে সুগন্ধি তৈরী করত। এইভাবে তারা চওড়া-দেয়াল পর্যন্ত যিরূশালেমের দেয়াল আগের অবস্থায় ফিরিয়ে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরের অংশটা মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তার পরের অংশ মেরামত করল হনানিয়। সে খোশবু তৈরী করত। এইভাবে তারা চওড়া-দেয়াল পর্যন্ত জেরুজালেমের দেয়াল আগের অবস্থায় ফিরিয়ে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্ণকারদের মধ্যে অন্যতম হৎয়ের পুত্র উষীয়েল পরবর্তী অংশ মেরামত করেছিল, তার পরবর্তী অংশ হনানিয় নামে একজন গন্ধবণিক নির্মাণ করেছিল। তারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুশালেমের সংস্কার করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপরের অংশটি হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ‌ করল| উষীয়েল ছিল একজন স্বর্ণকার| হনানিয় সুগন্ধ বানাত এবং সে পরের অংশটি মেরামৎ‌ করল| ঐসব লোকরা দেওয়ালটিকে প্রশস্ত প্রাচীর অবধি গাঁথল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের ছেলে উষীয়েল সারাই করল। আর তার কাছে হনানিয় নামে এক জন সুগন্ধি প্রস্তুতকারী সারাই করল, তারা চওড়া দেওয়াল পর্যন্ত যিরূশালেম পুনরায় তৈরী করল।