Nehemiah 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সন্‌্বল্লট যখন শুনতে পেল যে, আমরা প্রাচীর পুনর্নির্মাণ করছি, তখন সে রাগান্বিত ও ভীষণ বিরক্ত হল, আর ইহুদীদেরকে বিদ্রূপ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্‌বল্লট যখন শুনল যে, আমরা আবার প্রাচীর গাঁথছি, তখন সে ভয়ানক রাগ করল ও ভীষণ বিরক্ত হল। সে ইহুদিদের বিদ্রুপ করল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সন্‌বল্লট যখন শুনিতে পাইল যে, আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর যিহূদীদিগকে বিদ্রূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সন্‌বল্লট যখন শুনিতে পাইল যে, আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর যিহূদীদিগকে বিদ্রূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা আবার দেয়াল গাঁথছি শুনে সন্‌বল্লট রেগে আগুন হয়ে গেল এবং ভীষণ অসন্তুষ্ট হল। সে যিহূদীদের ঠাট্টা-বিদ্রূপ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আবার দেয়াল গাঁথছি শুনে সন্‌বল্লট রেগে আগুন হয়ে গেল এবং ভীষণ অসন্তুষ্ট হল। সে ইহুদীদের ঠাট্টা-বিদ্রূপ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সনবল্লট যখন শুনলেন যে আমরা প্রাচীর মেরামত করছি তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ ও উত্তেজিত হলেন। তিনি ইহুদীদের বিদ্রূপ করলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা দেওয়াল পুনর্নির্মাণ করছি, একথা জানতে পেরে সন্বল্লট খুবই ক্রুদ্ধ হল| সে তখন ইহুদীদের নিয়ে হাসা-হাসি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সন্‌বল্লট যখন শুনতে পেল যে, আমরা দেওয়াল গাঁথছি, তখন সে রেগে গেল ও খুব বিরক্ত হল, আর ইহুদীদের বিদ্রূপ করল।