Nehemiah 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার লোকেরা বললো, ভারবাহকেরা দুর্বল হয়েছে এবং ধ্বংসাবশেষ অনেক আছে, প্রাচীর গাঁথা আমাদের অসাধ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর মধ্যে, যিহূদার লোকেরা বলল, “শ্রমিকেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা ধ্বংসস্তূপ এত বেশি যে, আমরা আর প্রাচীর গাঁথতে পারব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার লোকেরা কহিল, ভারবাহকেরা দুর্ব্বল হইয়াছে, এবং কাঁথড়া অনেক আছে, প্রাচীর গাঁথা আমাদের অসাধ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার লোকেরা কহিল, ভারবাহকেরা দুর্বল হইয়াছে, এবং ধ্বংসাবশেষ অনেক আছে, প্রাচীর গাঁথা আমাদের অসাধ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে যিহূদার লোকেরা বলল, “মজুরেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা পাথরের টুকরা এত বেশী যে, আমরা দেয়াল আর গাঁথতে পারব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে এহুদার লোকেরা বলল, “মজুরেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা পাথরের টুকরা এত বেশী যে, আমরা দেয়াল আর গাঁথতে পারব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে যিহুদীয়ার লোকেরা বলতে লাগল, ভার বয়ে বয়ে আমরা বড় ক্লান্ত। জঞ্জাল জমেছে অনেক। কি করে আমরা প্রাচীর গাঁথব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় যিহূদার লোকেরা বলল, “কর্মীরা সকলে ক্লান্ত হয়ে পড়েছে এবং ওখানে সরাবার মতো এত নোংরা আছে যে আমরা দেওয়াল নির্মাণের কাজ শেষ করতে পারব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদার লোকেরা বলল, “মজুরেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা কাঁকড় অনেক আছে, দেওয়াল গাঁথা আমাদের অসম্ভব!”