Nehemiah 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমাদের দুশমনদের বললো, ওরা জানবে না, দেখবে না, অমনি আমরা ওদের মধ্যে এসে ওদেরকে হত্যা করে কাজ বন্ধ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে আমাদের শত্রুরা বলল, “তারা জানবার আগে কিংবা দেখবার আগেই আমরা সেখানে উপস্থিত হব এবং তাদের মেরে ফেলে কাজ বন্ধ করে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমাদের বিপক্ষগণ কহিল, উহারা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসিয়া উহাদিগকে বধ করিয়া কার্য্য বদ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমাদের বিপক্ষগণ কহিল, উহারা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসিয়া উহাদিগকে বধ করিয়া কার্য বন্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে আমাদের শত্রুরা বলল, “তারা জানবার আগে কিম্বা দেখবার আগেই আমরা সেখানে তাদের মধ্যে গিয়ে উপস্থিত হব এবং তাদের মেরে ফেলে কাজ বন্ধ করে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে আমাদের শত্রুরা বলল, “তারা জানবার আগে কিংবা দেখবার আগেই আমরা সেখানে তাদের মধ্যে গিয়ে উপস্থিত হব এবং তাদের মেরে ফেলে কাজ বন্ধ করে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের শত্রুরাও বলতে লাগল, দেখবার বা বুঝবার আগেই আমরা একেবারে তাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, তাদের মেরে ফেলব আর থামিয়ে দেব তাদের কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমাদের শত্রুরা বলছে, ‘ইহুদীরা এ সম্বন্ধে অবগত হবার আগে অথবা আমাদের দেখতে পাবার আগে, আমরা তাদের মধ্যে গিয়ে তাদের হত্যা করব, এবং এই ভাবেই তাদের কাজ বন্ধ হয়ে যাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার আমাদের শত্রুরা বলল, “ওরা জানবে না, দেখবে না, অমনি আমরা ওদের মধ্যে গিয়ে ওদেরকে হত্যা করে কাজ বন্ধ করব।”