Nehemiah 4:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের নিকটবাসী ইহুদীরা সর্বস্থান থেকে এসে দশবার আমাদেরকে বললো, তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ইহুদিরা তাদের কাছাকাছি বাস করত তারা এসে দশবার আমাদের বলতে লাগল, “তোমরা যেদিকেই যাবে, তারা আমাদের আক্রমণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের নিকটবাসী যিহূদীরা সর্ব্বস্থান হইতে আসিয়া দশ বার আমাদিগকে বলিল, তোমাদিগকে আমাদের কাছে ফিরিয়া আসিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের নিকটবাসী যিহূদীরা সর্বস্থান হইতে আসিয়া দশ বার আমাদিগকে বলিল, তোমাদিগকে আমাদের কাছে ফিরিয়া আসিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যে যিহূদীরা তাদের কাছাকাছি বাস করত তারা এসে বারবার আমাদের বলতে লাগল, “তোমরা আমাদের কাছে ফিরে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যে ইহুদীরা তাদের কাছাকাছি বাস করত তারা এসে বারবার আমাদের বলতে লাগল, “তোমরা আমাদের কাছে ফিরে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যে ইহুদীরা তাদের কাছাকাছি বাস করত, তারা বার বার এসে আমাদের সতর্ক করে বলল, তোমরা যে দিকেই যাও না কেন তারা তোমাদের আক্রমণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যে সব ইহুদী আমাদের শত্রুদের মধ্যে থাকত তারা এলো এবং আমাদের দশ বার বলল, “আমাদের শত্রুরা আমাদের চারদিকে রয়েছে| আমরা যে দিকেই ফিরি না কেন সে দিকেই শত্রুরা রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের কাছাকাছি বাস করা ইহুদীরা সব জায়গা থেকে এসে দশ বার আমাদেরকে বলল, “তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে।”