Nehemiah 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি প্রাচীরের পিছনের দিকে নিচস্থ অনাবৃত্ত স্থানে লোক নিযুক্ত করলাম, স্ব স্ব গোষ্ঠী অনুসারে তলোয়ার, বর্শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আমি প্রাচীরের পিছন দিকে নিচু জায়গাগুলি যেখানে ফাঁকগুলির ছিল সেখানে বংশ অনুসারে লোকদের তরোয়াল, বড়শা ও ধনুক হাতে নিযুক্ত করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি প্রাচীরের পশ্চাৎ দিকে নীচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব স্ব গোষ্ঠী অনুসারে খড়্‌গ, বড়শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি প্রাচীরের পশ্চাৎ দিকে নিচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব স্ব গোষ্ঠী অনুসারে খড়্‌গ, বর্শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শুনে আমি দেয়ালের ভিতরের দিকের নীচু জায়গাগুলোতে দেয়ালের ফাঁকগুলোর কাছে বংশ অনুসারে লোকদের নিযুক্ত করলাম ও তাদের হাতে তলোয়ার, বর্শা ও ধনুক দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শুনে আমি দেয়ালের ভিতরের দিকের নীচু জায়গাগুলোতে দেয়ালের ফাঁকগুলোর কাছে বংশ অনুসারে লোকদের নিযুক্ত করলাম ও তাদের হাতে তলোয়ার, বর্শা ও ধনুক দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি প্রাচীরের পিছন দিকে অসমাপ্ত অংশগুলিতে গোষ্ঠী অনুসারে কিছু লোককে তাদের তরবারি, বর্শা এবং তীরধনুকে সুসজ্জিত করে মোতায়ের করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তখন কিছু ব্যক্তিকে প্রাচীরের নিম্নতম অংশে রাখার ব্যবস্থা করলাম| আমি পরিবারগুলিকে তলোয়ার, বল্লম ও তীর-ধনুক সহ দেওয়ালের গর্তের কাছে এক সঙ্গে দাঁড় করিয়ে দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি দেওয়ালের পিছনে নীচের খোলা জায়গায় লোক নিযুক্ত করলাম, নিজের নিজের বংশ অনুসারে তরোয়াল, বর্শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করলাম।