Nehemiah 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন আমাদের দুশমনেরা শুনতে পেল যে, আমরা জানতে পেরেছি, আর আল্লাহ্‌ তাদের মন্ত্রণা বিফল করেছেন, তখন আমরা সকলে প্রাচীরে নিজ নিজ কাজ করতে পুনর্বার গমন করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের শত্রুরা যখন শুনল যে, আমরা তাদের ষড়যন্ত্র জানি এবং ঈশ্বর তা বিফল করে দিয়েছেন, তখন আমরা সকলে প্রাচীরের কাছে ফিরে গিয়ে যে যার কাজ করতে লাগলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন আমাদের শত্রুগণ শুনিতে পাইল যে, আমরা জানিতে পারিয়াছি, আর ঈশ্বর তাহাদের মন্ত্রণা বিফল করিয়াছেন, তখন আমরা সকলে প্রাচীরে আপন আপন কার্য্য করিতে পুনর্ব্বার গমন করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন আমাদের শত্রুগণ শুনিতে পাইল যে, আমরা জানিতে পারিয়াছি, আর ঈশ্বর তাহাদের মন্ত্রণা বিফল করিয়াছেন, তখন আমরা সকলে প্রাচীরে আপন আপন কার্য করিতে পুনর্বার গমন করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের শত্রুরা যখন জানতে পারল যে, আমরা তাদের ষড়যন্ত্রের কথা জানি এবং ঈশ্বর তা বিফল করে দিয়েছেন, তখন আমরা সবাই দেয়ালের কাছে ফিরে গিয়ে যে যার কাজে লেগে গেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের শত্রুরা যখন জানতে পারল যে, আমরা তাদের ষড়যন্ত্রের কথা জানি এবং আল্লাহ্‌ তা বিফল করে দিয়েছেন, তখন আমরা সবাই দেয়ালের কাছে ফিরে গিয়ে যে যার কাজে লেগে গেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমাদের শত্রুরা শুনতে পেল যে আমরা তাদের চক্রান্তের কথা জানতে পেরেছি তখন উপলব্ধি করল যে ঈশ্বর তা ব্যর্থ করেছেন। আমরা তখন প্রত্যেকে আমাদের নিজের নিজের কাজে প্রাচীরের কাছে ফিরে গেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের শত্রুপক্ষ খবর পেল যে আমরা তাদের চক্রান্তের কথা জেনে ফেলেছি| ঈশ্বর তাদের সমস্ত মতলব বানচাল করে দিয়েছেন| আবার আমাদের লোকরা তাদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে দেওয়ালের কাজ শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন আমাদের শত্রুরা শুনতে পেল যে, আমরা জানতে পেরেছি, আর ঈশ্বর তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন, তখন আমরা সবাই দেওয়াল আবার নিজের নিজের কাজ করতে গেলাম।