Nehemiah 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন থেকে আমার যুবকদের অর্ধেক লোক কাজ করতো, অন্য অর্ধেক লোক বর্শা, ঢাল, ধনুক ও বর্ম ধরে থাকতো এবং সমস্ত এহুদাকুলের পিছনে নেতৃবর্গ থাকতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন থেকে আমার অর্ধেক লোক কাজ করত আর বাকি অর্ধেক বর্শা, ঢাল, ধনুক, ও বর্ম নিয়ে প্রস্তুত থাকত। যিহূদার যে সমস্ত লোক প্রাচীর গাঁথছিল তাদের পিছনে কর্মকর্তারা থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন অবধি আমার যুবকদের অর্দ্ধেক লোক কর্ম্ম করিত, অন্য অর্দ্ধেক লোক বড়শা, ঢাল, ধনু ও বর্ম্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যিহূদা কুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন অবধি আমার যুবকদের অর্ধেক লোক কর্ম করিত, অন্য অর্ধেক লোক বর্শা, ঢাল, ধনু ও বর্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যিহূদাকুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন থেকে আমার অর্ধেক লোক কাজ করতে থাকল আর বাকী অর্ধেক বর্শা, ঢাল, ধনুক ও বর্ম নিয়ে প্রস্তুত হয়ে রইল। যিহূদার যে সমস্ত লোক দেয়াল গাঁথছিল তাদের পিছনে থাকতেন তাদের নেতারা। যারা মাল-মসলা বইত তারা এক হাতে কাজ করত আর অন্য হাতে অস্ত্র ধরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন থেকে আমার অর্ধেক লোক কাজ করতে থাকল আর বাকী অর্ধেক বর্শা, ঢাল, ধনুক ও বর্ম নিয়ে প্রস্তুত হয়ে রইল। এহুদার যে সমস্ত লোক দেয়াল গাঁথছিল তাদের পিছনে থাকতেন তাদের নেতারা। যারা মাল-মসলা বইত তারা এক হাতে কাজ করত আর অন্য হাতে অস্ত্র ধরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন থেকে আমাদের লোকেদের মধ্যে অর্ধেক লোক কাজ করত, অপর অর্ধেক লোক বর্শা, ঢাল, তীরধনুক আর আত্মরক্ষার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাহারা দিত। যিহুদীয়ার যে সমস্ত লোক প্রাচীর নির্মাণের কাজে নিযুক্ত ছিল, সৈন্যাধ্যক্ষেরা তাদের কাজের তদারকি করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন থেকে আমাদের লোকদের অর্ধেক সংখ্যক দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত রইল আর বাকি অর্ধেক বল্লম, বর্ম, তীর এবং বর্ম নিয়ে প্রহরায় নিযুক্ত হল| সেনাধ্যক্ষরা যিহূদার লোকদের পেছনে এসে দাঁড়ালেন যেহেতু তারা দেওয়াল নির্মাণ করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন থেকে আমার যুবকদের অর্ধেক লোক কাজ করত, অন্য অর্ধেক লোক বর্শা, ঢাল, ধনুক ও বর্ম ধরে থাকত এবং সমস্ত যিহূদা বংশের পিছনে শাসনকর্তারা থাকতেন।