Nehemiah 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি প্রধান লোকদেরকে, কর্মকর্তাদেরকে ও অন্য সমস্ত লোককে বললাম এই কাজ ভারী ও বিস্তীর্ণ জায়গা জুড়ে এবং আমরা প্রাচীরের উপরে পৃথক পৃথক হয়ে এক জন থেকে অন্য জন দূরে আছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি প্রধান লোকেদের, উচ্চপদস্থ কর্মচারীদের ও অন্য সকল লোককে বললাম, “কাজের এলাকাটি বড়ো এবং তা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, আর আমরা প্রাচীর বরাবর একজনের কাছ থেকে অন্যজন আলাদা হয়ে দূরে দূরে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্য সকল লোককে কহিলাম, এই কর্ম্ম ভারী ও বিস্তীর্ণ, এবং আমরা প্রাচীরের উপরে পৃথক্ পৃথক্ হইয়া এক জন হইতে অন্য জন দূরে আছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্য সকল লোককে কহিলাম, এই কর্ম ভারী ও বিস্তীর্ণ, এবং আমরা প্রাচীরের উপরে পৃথক পৃথক হইয়া একজন হইতে অন্য জন দূরে আছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি গণ্যমান্য লোকদের, উঁচু পদের কর্মচারীদের ও বাকী লোকদের বললাম, “কাজের এলাকাটা বড় এবং তা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে; সেইজন্য আমরা দেয়াল বরাবর একজনের কাছ থেকে অন্যজন আলাদা হয়ে দূরে দূরে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি গণ্যমান্য লোকদের, উঁচু পদের কর্মচারীদের ও বাকী লোকদের বললাম, “কাজের এলাকাটা বড় এবং তা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে; সেইজন্য আমরা দেয়াল বরাবর একজনের কাছ থেকে অন্যজন আলাদা হয়ে দূরে দূরে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি সম্ভ্রান্ত ব্যক্তিদের, সরকারী কর্মচারীদের আর অবশিষ্ট লোকদের বললাম, কাজটি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে, আর আমরা দূর দূরে ছড়িয়ে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তখন আধিকারিকবর্গ, গুরুত্বপূর্ণ পরিবার ও বাকি লোকদের সঙ্গে কথা বললাম| আমি বললাম, “এই দেওয়াল জুড়ে এখনও অনেক কাজ করা বাকি আছে আর আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি প্রধান লোকদেরকে, শাসনকর্তাদেরকে ও অন্য সব লোককে বললাম, “এই কাজ বড় ও ব্যাপক এবং আমরা দেওয়ালের উপরে আলাদা আলাদা হয়ে একজন থেকে অন্য জন দূরে আছি;