Nehemiah 4:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে কোন স্থানে তূরীর আওয়াজ শুনবে, সেই স্থানে আমাদের কাছে জমায়েত হবে; আমাদের আল্লাহ্ আমাদের জন্য যুদ্ধ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যে কোনও স্থানে তূরীর শব্দ শুনবে, সেই স্থানে আমাদের কাছে জড়ো হবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যে কোন স্থানে তূরীর শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে; আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত যুদ্ধ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যে কোন স্থানে তূরীর শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে; আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত যুদ্ধ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা যেখানে তূরীর শব্দ শুনবেন সেখানে আমাদের কাছে জড়ো হবেন। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা যেখানে শিংগার শব্দ শুনবেন সেখানে আমাদের কাছে জমায়েত হবেন। আমাদের আল্লাহ্ আমাদের হয়ে যুদ্ধ করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যখন তোমরা তুরীর আওয়াজ শুনবে তখন এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একে অপরের থেকে কাজের সময় যত দূরেই থাকো না কেন, শিঙার আওয়াজ শুনলেই সকলে দ্রুত এক জায়গায় জড়ো হবে| ঈশ্বর স্বয়ং আমাদের যুদ্ধে সাহায্য করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যে কোনো জায়গায় তূরীর শব্দ শুনবে, সেই জায়গায় আমাদের কাছে জড়ো হবে; আমাদের ঈশ্বর আমাদের জন্য যুদ্ধ করবেন।”