Nehemiah 4:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আমি লোকদেরকে আরও বললাম প্রত্যেক পুরুষ নিজ নিজ চাকরের সঙ্গে রাতের বেলায় জেরুশালেমের মধ্যে থাকুক; তারা রাতে আমাদের রক্ষক হবে ও দিনে কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় আমি লোকেদের আরও বললাম, “প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাত্রে যেন জেরুশালেমে থাকে, যেন রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলা কাজ করতে পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে আমি লোকদিগকে আরও কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে যিরূশালেমের মধ্যে থাকুক; তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে, ও দিবসে কর্ম্ম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে আমি লোকদিগকে আরও কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে যিরূশালেমের মধ্যে থাকুক; তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে, ও দিবসে কর্ম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় আমি লোকদের আরও বললাম, “প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাতের বেলা যেন যিরূশালেমে থাকে যাতে রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলা কাজ করতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আমি লোকদের আরও বললাম, “প্রত্যেকে তার চাকরকে নিয়ে রাতের বেলায় যেন জেরুজালেমে থাকে যাতে রাতে পাহারা দিতে পারে এবং দিনের বেলায় কাজ করতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় আমি লোকদের বলেছিলাম, রাতে প্রত্যেকটি লোক আর তার সাহায্যকারী জেরুশালেমের ভিতরে থাকবে যেন তারা রাতে আমাদের প্রহরীরূপে আর দিনে শ্রমিক হিসাবে কাজ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নির্মাতাদের এও বলেছিলাম, “প্রত্যেক নির্মাতা এবং তার সাহায্যকারী রাত্রে জেরুশালেমের ভেতরে থাকবে যাতে তারা রাত্রে পাহারাদার এবং দিনের বেলা কর্মী হতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন আমি লোকদেরকে আরও বললাম, “প্রত্যেক পুরুষ নিজের নিজের চাকরের সাথে রাতে যিরূশালেমের মধ্যে থাকুক; তারা রাতে আমাদের পাহারাদার হবে ও দিনের কাজ করবে।”