Nehemiah 4:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, আমি, আমার ভাইয়েরা, যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেউ কাপড় খুলতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্র সহ পানির কাছে যেতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কিংবা আমার ভাইরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড় খুলতাম না এমনকি, জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সঙ্গে নিতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি, আমার ভ্রাতৃগণ, যুবকেরা ও আমার অনুবর্ত্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলের নিকটে যাইতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি, আমার ভ্রাতৃগণ, যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলের নিকটে যাইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কিম্বা আমার ভাইয়েরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড়-চোপড় খুলতাম না; এমন কি, জলের কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সংগে নিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কিংবা আমার ভাইয়েরা বা আমার চাকরেরা বা আমার দেহরক্ষীরা কেউই আমরা কাপড়-চোপড় খুলতাম না; এমন কি, পানির কাছে গেলেও আমরা প্রত্যেকে নিজের অস্ত্রশস্ত্র সংগে নিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার ভ্রাতৃগণ বা আমার লোকেরা বা প্রহরীরা যারা আমার সঙ্গে ছিল—আমরা কেউই পোশাক খুলতাম না, প্রত্যেকে সর্বদা অস্ত্রধারণ করে থাকতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব আমি বা আমার ভাইরা, আমার লোকরা এবং প্রহরীরা কেউই স্নান করার জন্য বা কাপড় কাচার জন্য পোষাক খুলতে পারতাম না কারণ আমরা যখন জলের জন্য বেরোতাম তখনও আমাদের হাতে অস্ত্র থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি, আমার ভাইয়েরা, যুবকেরা ও আমার অনুসরণকারী রক্ষীরা কেউ পোশাক খুলতাম না, প্রত্যেকের কাছে নিজের নিজের অ স্ত্র এবং জলের থাকত।