Nehemiah 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব যে পুড়ে গেছে! তখন অম্মোনীয় টোবীয় তার পাশে ছিল; সেও বললো, ওরা যা পুনর্নির্মাণ করছে, তার উপরে যদি শিয়াল উঠে, তবে তাদের সেই পাথরের প্রাচীর ভেঙে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অম্মোনীয় টোবিয় তার পাশে ছিল, সে বলল, “ওরা কি গাঁথছে, তার উপরে যদি একটি শিয়াল ওঠে তবে তাদের ওই পাথরের প্রাচীর ভেঙে পড়বে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ সব যে পুড়িয়া গিয়াছে! তখন অম্মোনীয় টোবিয় তাহার পার্শ্বে ছিল; সেও কহিল, উহারা যে গাঁথনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙ্গিয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এ সব যে পুড়িয়া গিয়াছে! তখন অম্মোনীয় টোবিয় তাহার পার্শ্বে ছিল; সেও কহিল, উহারা যাহা গাঁথনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙ্গিয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয় টোবিয় তখন তার পাশে ছিল; সে বলল, “ওরা যা গাঁথছে তার উপরে যদি একটা শিয়াল ওঠে তবে তাদের ঐ পাথরের দেয়াল ভেংগে পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয় টোবিয় তখন তার পাশে ছিল; সে বলল, “ওরা যা গাঁথছে তার উপরে যদি একটা শিয়াল ওঠে তবে তাদের ঐ পাথরের দেয়াল ভেংগে পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আম্মোননিবাসী টোবিয়, যে তাঁর পাশে ছিল, সে বলল, তারা যা নির্মাণ করছে তাতে একটি শৃগাল উঠলেও ভেঙ্গে পড়বে। আমি তখন প্রার্থনা করলাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, অম্মোনীয়র টোবিয় সন্বল্লটের সঙ্গে ছিল| সে বলল, “যে দেওয়ালটা ওরা বানাচ্ছে ওটার ওপর একটা ছোট শেয়ালও যদি ওঠে ওটা ভেঙে পড়বে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অম্মোনীয় টোবিয় তার পাশে ছিল; সে বলল, “ওরা যা গাঁথছে, তার উপরে যদি শিয়াল ওঠে, তবে তাদের সেই পাথরের দেওয়াল ভেঙে পড়বে।”