Nehemiah 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওদের অপরাধ ঢেকে রেখো না ও ওদের গুনাহ্‌ তোমার সম্মুখ থেকে মুছে যেতে দিও না; কেননা ওরা গাঁথকদের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অন্যায় তুমি ক্ষমা কোরো না কিংবা তোমার সামনে থেকে তাদের পাপ তুমি মুছে ফেলো না, কারণ তারা গাঁথকদের সামনেই তোমাকে অসন্তুষ্ট করেছে ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না; কেননা উহারা গাঁথকদিগেক সম্মুখে [তোমাকে] অসন্তুষ্ট করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না; কেননা উহারা গাঁথকদের সম্মুখে [তোমাকে] অসন্তুষ্ট করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের অন্যায় তুমি ক্ষমা কোরো না কিম্বা তোমার চোখের সামনে থেকে তাদের পাপ তুমি মুছে ফেলো না, কারণ যারা দেয়াল গাঁথছে তাদের সামনেই তারা তোমাকে অপমান করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের অন্যায় তুমি মাফ কোরো না কিংবা তোমার চোখের সামনে থেকে তাদের গুনাহ্‌ তুমি মুছে ফেলো না, কারণ যারা দেয়াল গাঁথছে তাদের সামনেই তারা তোমাকে কুফরী করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের অপরাধ ক্ষমা করো না, তাদের পাপ মুছে দিও না কারণ তারা নির্মাণকারীদের অপমান ও উপহাস করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার চোখের সামনে ওরা যে অপরাধ করেছে তা তুমি ক্ষমা করো না| ওরা দেওয়াল নির্মাতাদের অপমান করেছে ও তাদের নিরুৎসাহ করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওদের অন্যায় ঢেকে রেখো না ও ওদের পাপ তোমার সামনে থেকে মুছে যেতে দিও না; কারণ ওরা গাঁথকদের সামনে তোমাকে অসন্তুষ্ট করেছে।”