Nehemiah 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
— এভাবে আমরা প্রাচীর গাঁথলাম, তাতে উচ্চতার অর্ধেক পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হল, কারণ কাজ করতে লোকদের আগ্রহ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত প্রাচীরটি যত উঁচু হবে তার অর্ধেকটা পর্যন্ত আমরা গাঁথলাম, কারণ লোকেরা তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে কাজ করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে [উচ্চতার] অর্দ্ধ পর্য্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য্য করিতে লোকদের মন ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে [উচ্চতার] অর্ধ পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য করিতে লোকদের মন ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেয়ালটা যত উঁচু হবে তার অর্ধেকটা পর্যন্ত এইভাবে আমরা গাঁথলাম, কারণ লোকেরা তাদের সমস্ত মন-প্রাণ দিয়ে কাজ করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেয়ালটা যত উঁচু হবে তার অর্ধেকটা পর্যন্ত এইভাবে আমরা গাঁথলাম, কারণ লোকেরা তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে কাজ করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমরা সমগ্র প্রাচীরের উচ্চতার অর্ধেক পর্যন্ত পুনরায় নির্মাণ করলাম কারণ লোকেরা প্রাণ দিয়ে কাজ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমরা জেরুশালেমের চারপাশের দেওয়াল বানালাম কিন্তু দেওয়ালের উচ্চতা যা হওয়া উচিৎ ছিল মোটে তার অর্ধেক হল| লোকরা উদ্যম আর ইচ্ছা নিয়ে কাজ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে আমরা দেওয়াল গাঁথলাম, তাতে উচ্চতার অর্ধেক পর্যন্ত সমস্ত দেওয়াল একসাথে যুক্ত হল, কারণ লোকদের কাজ করার ইচ্ছা ছিল।