Nehemiah 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সন্্্বল্লট ও টোবিয় এবং আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদীয়েরা যখন শুনতে পেল, জেরুশালেমের প্রাচীরের মেরামত সম্পন্ন হচ্ছে ও তার সমস্ত ছিদ্র বন্ধ করতে আরম্ভ করা হয়েছে, তখন তারা অতিশয় ক্রুদ্ধ হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন সন্বল্লট, টোবিয়, আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদের লোকেরা শুনল যে, জেরুশালেমের প্রাচীর মেরামতের কাজ এগিয়ে গেছে এবং ফাঁকগুলি বন্ধ করা হয়েছে তখন তারা ভীষণ রেগে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সন্বল্লট ও টোবিয় এবং আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদীয়েরা যখন শুনিতে পাইল, যিরূশালেমের প্রাচীরের মেরামৎ সম্পন্ন হইতেছে, ও তাহার ছিদ্র সকল বদ্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তাহারা অতিশয় ক্রুদ্ধ হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সন্বল্লট ও টোবিয় এবং আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদীয়েরা যখন শুনিতে পাইল, যিরূশালেমের প্রাচীরের মেরামত সম্পন্ন হইতেছে, ও তাহার ছিদ্র সকল বদ্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তাহারা অতিশয় ক্রুদ্ধ হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সন্বল্লট, টোবিয়, আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদের লোকেরা যখন শুনল যে, যিরূশালেমের দেয়াল মেরামতের কাজ এগিয়ে গেছে এবং ফাঁকগুলো বন্ধ করা হচ্ছে তখন তারা খুব রেগে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সন্বল্লট, টোবিয়, আরবীয়রা, অম্মোনীয়রা ও অস্দোদের লোকেরা যখন শুনল যে, জেরুজালেমের দেয়াল মেরামতের কাজ এগিয়ে গেছে এবং ফাঁকগুলো বন্ধ করা হচ্ছে তখন তারা খুব রেগে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু টোবিয়, সনবল্লট, আরব দেশের লোকেরা, আম্মোনীরা আর অসদোদের লোকেরা যখন শুনল যে জেরুশালেমের প্রাচীরগুলি মেরামতের কাজ এগিয়ে চলেছে আর প্রাচীরের ফাঁকগুলি বন্ধ করা হয়েছে তখন তারা খুব রেগে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্বল্লট, টোবিয়, আরবীয়, অম্মোনীয় ও অস্দোদীয়রা খুব রেগে গেল কারণ ওরা শুনেছিল যে জেরুশালেমের দেওয়ালের কাজ এগিয়ে যাচ্ছে এবং গর্ত ভরাট করা হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সন্বল্লট ও টোবিয় এবং আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদীয়েরা যখন শুনতে পেল, যিরূশালেমের দেওয়ালের সারাই সম্পূর্ণ হচ্ছে ও তার ছিদ্র সব বন্ধ করতে শুরু করা হয়েছে, তখন তারা খুব রেগে গেল;