Nehemiah 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাদের ভয়ে আমরা আমাদের আল্লাহ্র কাছে মুনাজাত করলাম ও দিনরাত তাদের বিরুদ্ধে প্রহরিদেরকে রাখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং তাদের বিরুদ্ধে দিনরাত পাহারা দেবার ব্যবস্থা করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহাদের ভয়ে আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম, ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরিগণকে রাখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহাদের ভয়ে আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম, ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরিগণকে রাখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং তাদের ভয়ে দিনরাত পাহারা দেবার জন্য ব্যবস্থা করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমরা আমাদের আল্লাহ্র কাছে মুনাজাত করলাম এবং তাদের ভয়ে দিনরাত পাহারা দেবার জন্য ব্যবস্থা করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং দিনরাতের জন্য প্রহরী নিযুক্ত করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিবারাত্র দেওয়ালের চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করলাম যাতে আমরা এই সব বহিঃশত্রুদের প্রয়োজনে বাধা দিতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাদের ভয়ে আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম ও তাদের বিরুদ্ধে দিন রাত পাহারাদার নিযুক্ত করলাম।