Nehemiah 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নিজেদের ভাই ইহুদীদের বিরুদ্ধে লোকেরা ও তাদের স্ত্রীরা ভীষণ কান্নাকাটি করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে লোকেরা ও তাদের স্ত্রীরা ইহুদি ভাইদের বিরুদ্ধে খুব হইচই করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আপনাদের ভ্রাতা যিহূদীদের বিরুদ্ধে প্রজাগণের ও তাহাদের স্ত্রীদিগের মহাক্রন্দন উত্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আপনাদের ভ্রাতা যিহূদীদের বিরুদ্ধে প্রজাগণের ও তাহাদের স্ত্রীদের মহাক্রন্দন উত্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে লোকেরা ও তাদের স্ত্রীরা তাদের ধনী যিহূদী ভাইদের বিরুদ্ধে খুব হৈ চৈ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে লোকেরা ও তাদের স্ত্রীরা তাদের ধনী ইহুদী ভাইদের বিরুদ্ধে খুব হৈ চৈ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে স্ত্রী-পুরুষ নির্বিশেষে বহু লোক তাদের ইহুদী ভাইদের বিরুদ্ধে সোরগোল তুলেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক দরিদ্র ইহুদী তাদের আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নিজের ভাই ইহুদীদের বিরুদ্ধে লোকদের ও তাদের স্ত্রীদের মহাকোলাহল শোনা গেল।