Nehemiah 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বললো, আমরা তা ফিরিয়ে দেব, তাদের কাছে কিছুই চাইব না; আপনি যা বলবেন, সেই অনুসারে করবো। তখন আমি ইমামদেরকে ডেকে এই ওয়াদা অনুসারে কাজ করতে ওদেরকে কসম করালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলল, “আমরা তা ফিরিয়ে দেব এবং আমরা তাদের কাছে আর কিছুই দাবি করব না। আপনি যা বললেন আমরা তাই করব।” তারপর আমি যাজকদের ডেকে গণ্যমান্য লোকদের ও উচ্চপদস্থ কর্মচারীদের শপথ করালাম যে তারা প্রতিজ্ঞানুসারে কাজ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা কহিল, আমরা তাহা ফিরাইয়া দিব, তাহাদের কাছে কিছুই চাহিব না; আপনি যাহা বলিবেন, তদনুসারে করিব। তখন আমি যাজকদিগকে ডাকিয়া এই প্রতিজ্ঞানুসারে কর্ম্ম করিতে উহাদিগকে দিব্য করাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা কহিল, আমরা তাহা ফিরাইয়া দিব, তাহাদের কাছে কিছুই চাহিব না; আপনি যাহা বলিবেন, তদনুসারে করিব। তখন আমি যাজকদিগকে ডাকিয়া এই প্রতিজ্ঞানুসারে কর্ম করিতে উহাদিগকে দিব্য করাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তাঁরা বললেন, “আমরা সব ফিরিয়ে দেব। আমরা তাদের কাছ থেকে আর কিছুই দাবি করব না। আপনি যা বললেন আমরা তা-ই করব।” তারপর আমি পুরোহিতদের ডেকে পাঠালাম এবং গণ্যমান্য লোকদের ও নেতাদের দিয়ে শপথ করালাম যাতে তাঁরা তাঁদের প্রতিজ্ঞামত কাজ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তাঁরা বললেন, “আমরা সব ফিরিয়ে দেব। আমরা তাদের কাছ থেকে আর কিছুই দাবি করব না। আপনি যা বললেন আমরা তা-ই করব।” তারপর আমি ইমামদের ডেকে পাঠালাম এবং গণ্যমান্য লোকদের ও নেতাদের দিয়ে কসম খাওয়ালাম যাতে তাঁরা তাঁদের ওয়াদামত কাজ করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, আমরা সব ফেরৎ দেব এবং আমরা তাদের কাছে আর কিছু দাবী করব না। আপনি যা বলছেন আমরা সেইমত কাজই করব। তখন আমি পুরোহিতদের ডেকে পাঠালাম আর সব সম্ভ্রান্ত ব্যক্তি আর সরকারী কর্মচারীরা যে প্রতিজ্ঞা করেছিল, তা পূর্ণ করার শপথ গ্রহণ করালাম
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ধনী ব্যক্তি সবাই আমাকে বলল, “নহিমিয় তুমি যা বললে তাই হবে| আমরা ওদের সব কিছু ফিরিয়ে দেব আর কখনও গরীব দুঃখীদের থেকে কিছু নেব না|” তারপর যাজকদের ডেকে ঈশ্বরের সামনে ধনী ও আধিকারিকরা যা বলেছে তা শপথ করালাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা বলল, “আমরা তা ফিরিয়ে দেব। তাদের কাছে কিছুই চাইব না; আপনি যা বলবেন, সেই অনুযায়ী করব।” তখন আমি যাজকদের ডেকে এই প্রতিজ্ঞা অনুসারে কাজ করতে ওদেরকে শপথ করালাম।