Nehemiah 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমি আমার দেহের কাপড় ঝেড়ে বললাম যে কেউ এই ওয়াদা পালন না করে আল্লাহ্ তার বাড়ি ও পরিশ্রমের ফল থেকে তাকে এরকম ঝেড়ে ফেলুন, এভাবে সে ঝাড়া ও শূন্য হোক। তাতে সমস্ত সমাজ বললো, আমিন এবং তারা মাবুদের শুকরিয়া করলো। পরে লোকেরা সেই ওয়াদা অনুসারে কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পোশাকের সামনের দিকটা ঝাড়া দিয়ে বললাম, “যারা এই প্রতিজ্ঞা রক্ষা করবে না, ঈশ্বর তাদের প্রত্যেককে তাদের বাড়ি ও সম্পত্তি থেকে এইভাবে ঝেড়ে ফেলবেন। এরকম লোকদের এইভাবেই ঝেড়ে ফেলা হবে এবং তাদের সবকিছু শেষ করা হবে।” এই কথা শুনে সমস্ত সমাজ বলল, “আমেন,” এবং সদাপ্রভুর গৌরব করল। আর লোকেরা তাদের প্রতিজ্ঞানুসারে কাজ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেহ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ ও পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন, এইরূপে সে ঝাড়া ও শূন্য হউক। তাহাতে সমস্ত সমাজ কহিল, আমেন, এবং সদাপ্রভুর ধন্যবাদ করিল। পরে লোকেরা সেই প্রতিজ্ঞানুসারে কর্ম্ম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেহ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ ও পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন, এইরূপে সে ঝাড়া ও শূন্য হউক। তাহাতে সমস্ত সমাজ কহিল, আমেন, এবং সদাপ্রভুর ধন্যবাদ করিল। পরে লোকেরা সেই প্রতিজ্ঞানুসারে কর্ম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পোশাকের সামনের দিকটা আমি ঝাড়া দিয়ে বললাম, “যাঁরা এই প্রতিজ্ঞা রক্ষা করবেন না ঈশ্বর তাঁদের প্রত্যেককে তাঁদের ঘর-বাড়ী ও সম্পত্তি থেকে এইভাবে ঝেড়ে ফেলবেন। এই রকম লোকদের এইভাবেই ঝেড়ে ফেলা হবে ও তাদের সব কিছু শেষ করা হবে।” এই কথা শুনে সমস্ত লোক বলল, “আমেন,” আর তারা সদাপ্রভুর গৌরব করল। গণ্যমান্য লোকেরা তাঁদের প্রতিজ্ঞা অনুসারেই কাজ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পোশাকের সামনের দিকটা আমি ঝাড়া দিয়ে বললাম, “যাঁরা এই ওয়াদা রক্ষা করবেন না আল্লাহ্ তাঁদের প্রত্যেককে তাঁদের ঘর-বাড়ী ও সম্পত্তি থেকে এইভাবে ঝেড়ে ফেলবেন। এই রকম লোকদের এইভাবেই ঝেড়ে ফেলা হবে ও তাদের সব কিছু শেষ করা হবে।” এই কথা শুনে সমস্ত লোক বলল, “আমিন,” আর তারা মাবুদের প্রশংসা করল। গণ্যমান্য লোকেরা তাঁদের ওয়াদা অনুসারেই কাজ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার কাপড়ের ভাঁজগুলি ঝাড়লাম আর বললাম, যেসব লোক তাদের প্রতিজ্ঞা রক্ষা করবে না ঈশ্বর যেন এইভাবে তাদের সম্পত্তি ও গৃহ থেকে তাদের ঝেড়ে বার করে দেন। এই ধরণের মানুষকে যেন এমনিভাবে ঝাড়া হয় এবং সে যেন নিঃস্ব হয়ে যায়। এতে সমবেত সকলে তথাস্তু বলল এবং পরমেশ্বরের প্রশংসা করল আর নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি আমার কাপড়ের ভাঁজ ঝাড়তে ঝাড়তে তাদের বললাম, “এই একই ভাবে তোমরা যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তাদের প্রত্যেককে ঈশ্বর ধরে ঝাঁকাবেন| ঈশ্বর তাকে গৃহচ্যুত তো করবেনই উপরন্তু তার যা কিছু আছে সবই তাকে হারাতে হবে|” আমি আমার বক্তব্য শেষ করার পর উপস্থিত সকলে “আমেন” বলল| তারপর তারা সকলে প্রভুর প্রশংসা করল এবং এরা সকলেই তাদের কথা রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার আমি আমার পোশাকের সামনের দিকটা ঝেড়ে বললাম, “যারা এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাদের ঘর বাড়ি ও পরিশ্রমের ফল থেকে তাকে এই ভাবে ঝেড়ে ফেলুন, এই ভাবে সে ঝাড়া ও শূন্য হোক।” তাতে সমস্ত সমাজ বলল, “আমেন,” এবং সদাপ্রভুর ধন্যবাদ করল। পরে লোকেরা সেই প্রতিজ্ঞা অনুসারে কাজ করলেন।