Nehemiah 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার আগে যেসব শাসনকর্তা ছিলেন, তাঁরা লোকদেরকে ভারগ্রস্ত করতেন এবং তাদের থেকে নগদ চল্লিশ শেকল রূপা ছাড়াও খাদ্য ও আঙ্গুর-রস নিতেন, এমন কি তাঁদের চাকরেরাও লোকদের উপরে কর্তৃত্ব করতো; কিন্তু আমি আল্লাহ্‌ভয়ের দরুন তা করতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার আগে যে শাসনকর্তারা ছিলেন, তারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন এবং খাবারদাবার ও দ্রাক্ষারস ছাড়াও তাদের কাছ থেকে চল্লিশ শেকল রুপো নিতেন। তাদের চাকরেরাও লোকদের উপর কর্তৃত্ব করত। কিন্তু ঈশ্বরের প্রতি আমার ভক্তিমূলক ভয় থাকাতে আমি সেইরকম কাজ করিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পূর্ব্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাঁহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন, এবং তাহাদের হইতে নগদ চল্লিশ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য ও দ্রাক্ষারস লইতেন, এমন কি, তাঁহাদের চাকরেরাও লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত; কিন্তু আমি ঈশ্বরভয় প্রযুক্ত তাহা করিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পূর্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাঁহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন, এবং তাহাদের হইতে নগদ চল্লিশ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য ও দ্রাক্ষারস লইতেন, এমন কি তাঁহাদের চাকরেরাও লোকদের উপরে কর্তৃত্ব করিত; কিন্তু আমি ঈশ্বরভয় প্রযুক্ত তাহা করিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার আগে যে সব শাসনকর্তা ছিলেন তাঁরা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন এবং খাবার-দাবার ও আংগুর-রস ছাড়াও তাদের কাছ থেকে পাঁচশো বিশ গ্রাম রূপা নিতেন। তাদের চাকর-বাকরেরা পর্যন্ত লোকদের উপর কর্তৃত্ব করত। কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় থাকাতে আমি সেই রকম কাজ করি নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার আগে যে সব শাসনকর্তা ছিলেন তাঁরা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন এবং খাবার-দাবার ও আংগুর-রস ছাড়াও তাদের কাছ থেকে পাঁচশো বিশ গ্রাম রূপা নিতেন। তাদের চাকর-বাকরেরা পর্যন্ত লোকদের উপর কর্তৃত্ব করত। কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় থাকাতে আমি সেই রকম কাজ করি নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার পূর্ববর্তী শাসকেরা লোকদের কাছ থেকে তাঁদের জন্য নির্দিষ্ট খাদ্য এবং পানীয় ছাড়াও চল্লিশ শেকেল রূপো নিয়ে তাদের উপর ভারী বোঝা চাপিয়ে ছিলেন। তাঁদের সহকারীরাও লোকদের উপর প্রভুত্ব চালাত। কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিবশতঃ আমি ঐভাবে আচরণ করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব রাজ্যপালরা আমার আগে শাসন করেছিলেন তাঁরা লোকদের জীবন দুর্বিসহ করে তুলেছিলেন| এঁরা সকলেই প্রত্যেক ব্যক্তির কাছ থেকে এক পাউণ্ড রূপোসহ খাবার ও দ্রাক্ষারস দাবী করতেন| নেতৃবর্গ, যারা ঐ সব রাজ্যপালদের অধীন ছিল তারাও লোকেদের শোষণ করত| কিন্তু যেহেতু আমার ঈশ্বরে ভয়-ভীতি আছে, আমি এই ধরণের কাজ করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার আগে যে সব রাজ্যপাল ছিলেন, তারা লোকদের ভারী বোঝা চাপিয়ে দিতেন এবং তাদের থেকে নগদ চল্লিশ শেকল রূপা ছাড়াও খাবার ও আঙ্গুর রস নিতেন, এমনকি, তাঁদের চাকরেরাও লোকদের উপরে নিপীড়ন করত; কিন্তু আমি ঈশ্বর ভয়ের জন্য তা করতাম না।