Nehemiah 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমি এই প্রাচীরের কাজের নিয়োজিত ছিলাম; আমরা ভূমি ক্রয় করতাম না এবং আমার সমস্ত যুবক সেই স্থানে কাজে একত্র হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, আমি এই প্রাচীরের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। আমার সকল চাকরেরা কাজ করার জন্য সেখানে জড়ো হত, আমরা কেউ কোনো জমি কিনিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমি এই প্রাচীরের কর্ম্মেও ব্যাপৃত ছিলাম; আমরা ভূমি ক্রয় করিতাম না, এবং আমার সমস্ত যুবক সেই স্থানে কার্য্যে একত্র হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমি এই প্রাচীরের কর্মেও ব্যাপৃত ছিলাম; আমরা ভূমি ক্রয় করিতাম না, এবং আমার সমস্ত যুবক সেই স্থানে কার্যে একত্র হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং আমি এই দেয়ালের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। আমার সব চাকরেরাও কাজ করবার জন্য সেখানে জড়ো হত। আমরা কেউ কোন জমি কিনি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং আমি এই দেয়ালের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। আমার সব চাকরেরাও কাজ করবার জন্য সেখানে জমায়েত হত। আমরা কেউ কোন জমি কিনি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে আমি এই প্রাচীরের কাজে নিজেকে নিযুক্ত করেছিলাম। আমার সমস্ত লোকেরা সেখানে তাদের কাজের জন্য সমবেত হয়েছিল। আমরা কারও কোন জমি দখল করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেমের দেওয়াল তোলবার জন্য কঠিন পরিশ্রম করেছিলাম| আমার সমস্ত লোকরাও এই কাজের জন্য একত্রে এসেছিল| আমরা কারো কাছ থেকে কোন জমি-জমা কেড়ে নিই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার আমি এই দেওয়ালের কাজেও নিযুক্ত ছিলাম; আমরা জমি কিনতাম না এবং আমার সমস্ত যুবক সেই জায়গায় কাজে জড়ো হত।