Nehemiah 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের চারদিকের জাতিদের মধ্য থেকে যারা আমাদের কাছে আসত, তাদের ছাড়াও ইহুদী ও কর্মকর্তাদের মধ্য থেকে এক শত পঞ্চাশ জন আমার টেবিলে আহার করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, 150 জন ইহুদি ও উচ্চপদস্থ কর্মচারী এবং আমাদের চারিদিকের জাতিগণের মধ্যে যারা আমাদের কাছে আসত তারা আমার সঙ্গে খাওয়াদাওয়া করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের চতুর্দ্দিক্‌স্থিত জাতিগণের মধ্য হইতে যাহারা আমাদের নিকটে আসিত, তাহাদের ছাড়া যিহূদী ও অধ্যক্ষ এক শত পঞ্চাশ জন আমার মেজে বসিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের চতুর্দিক্‌স্থিত জাতিগণের মধ্য হইতে যাহারা আমাদের নিকটে আসিত, তাহাদের ছাড়া যিহূদী ও অধ্যক্ষ একশত পঞ্চাশ জন আমার মেজে বসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়াও যিহূদী ও উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে দেড়শো জন এবং আশেপাশের জাতিদের মধ্য থেকে যারা আমাদের কাছে আসত তারা আমার সংগে খাওয়া-দাওয়া করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়াও ইহুদী ও উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে দেড়শো জন এবং আশেপাশের জাতিদের মধ্য থেকে যারা আমাদের কাছে আসত তারা আমার সংগে খাওয়া-দাওয়া করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও বলা যায় যে একশত পঞ্চাশ জল ইহুদী এবং সরকারী কর্মচারী আর আশেপাশের জাতির মধ্যে থেকে যাঁরা আমাদের কাছে আসতেন তাঁরা সকলে আমার সঙ্গে আহার করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপরন্তু আমি নিয়মিত ভাবে আমার টেবিলে 150 জন ইহুদী আধিকারিকদের খাওয়ার যোগান দিয়েছিলাম| আর আমাদের আশেপাশের দেশ থেকে যে সব লোকরা আমার টেবিলের কাছে এসেছিল আমি তাদেরও খাবার সরবরাহ করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের চারদিকে অবস্থিত জাতিদের মধ্যে থেকে যারা আমাদের কাছে আসত, তাদের ছাড়া যিহূদী ও শাসনকর্ত্তা দেড়শো জন আমার সঙ্গে টেবিলে বসতো।