Nehemiah 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ কেউ বললো, আমরা পুত্র কন্যাসুদ্ধ অনেক প্রাণী, আহার করে জীবন ধারণের জন্য শস্য নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কেউ বলল, “আমরা আমাদের ছেলেমেয়ে নিয়ে সংখ্যায় অনেক, খেয়ে বেঁচে থাকার জন্য আমাদের শস্যের প্রয়োজন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ কেহ কহিল, আমরা পুত্র কন্যাশুদ্ধ অনেক প্রাণী, আহার করিয়া জীবন ধারণের নিমিত্ত শস্য লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ কেহ কহিল, আমরা পুত্র কন্যাসুদ্ধ অনেক প্রাণী, আহার করিয়া জীবন ধারণের নিমিত্ত শস্য লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কেউ বলছিল, “আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে সংখ্যায় অনেক; খেয়ে বেঁচে থাকবার জন্য আমাদের শস্যের প্রয়োজন খুব বেশী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কেউ বলছিল, “আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে সংখ্যায় অনেক; খেয়ে বেঁচে থাকবার জন্য আমাদের শস্যের প্রয়োজন খুব বেশী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কেউ বলল, আমরা আমাদের পরিবারে পুত্রকন্যা নিয়ে সংখ্যায় অনেক, খেয়েপরে বেঁচে থাকার জন্য আমাদের শস্য দরকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে কয়েকজন অভিযোগ করল, “আমাদের এতগুলি ছেলেমেয়ে; সুতরাং খেয়েপরে বাঁচার জন্য আমাদের খাদ্য শস্যের প্রয়োজন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ কেউ বলল, “আমরা ছেলেমেয়ে সমেত অনেক জন, খাবার খেয়ে বেঁচে থাকার জন্য শস্য নেব।”