Nehemiah 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ কেউ বললো, আমরা আমাদের ভূমি, আঙ্গুরক্ষেত ও বাড়ি বন্ধক দিচ্ছি দুর্ভিক্ষের সময়ে শস্য নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ কেউ বলল, “দুর্ভিক্ষের সময় শস্য নেওয়ার জন্য আমরা আমাদের জমি, দ্রাক্ষাক্ষেত্র ও বাড়ি বন্ধক রাখছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ কেহ কহিল, আমরা আপন ভূমি, দ্রাক্ষাক্ষেত্র ও গৃহ বন্ধক দিতেছি দুর্ভিক্ষের সময়ে শস্য লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ কেহ কহিল, আমরা আপন ভূমি, দ্রাক্ষাক্ষেত্র ও গৃহ বন্ধক দিতেছি, দুর্ভিক্ষের সময়ে শস্য লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যেরা বলছিল, “খাবারের অভাবের ফলে শস্য পাবার জন্য আমাদের জমাজমি, আংগুর ক্ষেত এবং বাড়ী-ঘর বন্ধক রাখতে হচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যেরা বলছিল, “খাবারের অভাবের ফলে শস্য পাবার জন্য আমাদের জমাজমি, আংগুর ক্ষেত এবং বাড়ী-ঘর বন্ধক রাখতে হচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যরা বলল, দুর্ভিক্ষের সময় শস্য পাওয়ার জন্য আমরা আমাদের শস্যের ক্ষেত, আঙুরের ক্ষেত, আমাদের ঘরবাড়ী সব বন্ধক রেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য লোকরা বলল, “দুর্ভিক্ষের সময় শস্য পাবার জন্য আমরা আমাদের জমিজমা, দ্রাক্ষাক্ষেত এবং বাড়ি বন্ধক রেখেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কেউ কেউ বলল, “আমরা নিজের জমি, আঙ্গুর ক্ষেত ও বাড়ি বন্ধক দিচ্ছি দূর্ভিক্ষের দিনের শস্য নেব।”