Nehemiah 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ কেউ বললো, রাজকরের জন্য আমরা নিজ নিজ ভূমি ও আঙ্গুরক্ষেত বন্ধক রেখে টাকা নিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার অন্যেরা বলল, “আমাদের জমি ও দ্রাক্ষাক্ষেত্রের উপর রাজার কর দেবার জন্য ধার করতে হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ কেহ কহিল, রাজকরের নিমিত্ত আমরা আপন আপন ভূমি ও দ্রাক্ষাক্ষেত্র বন্ধক রাখিয়া রৌপ্য লইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ কেহ কহিল, রাজকরের নিমিত্ত আমরা আপন আপন ভূমি ও দ্রাক্ষাক্ষেত্র বন্ধক রাখিয়া রৌপ্য লইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার অন্যেরা বলছিল, “রাজার খাজনা দেবার জন্য জমাজমি এবং আংগুর ক্ষেত বন্ধক রেখে আমাদের টাকা নিতে হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার অন্যেরা বলছিল, “বাদশাহ্র খাজনা দেবার জন্য জমাজমি এবং আংগুর ক্ষেত বন্ধক রেখে আমাদের টাকা নিতে হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার আরও কিছু লোক বলল, রাজাকে চাষের জমি আর আঙুরের ক্ষেতের খাজনা দেবার জন্য আমাদের টাকা ধার করতে হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার আরেক দল বলতে শুরু করল, “আমাদের জোত জমি ও দ্রাক্ষাক্ষেতের ওপর ধার্য্য রাজকর দেবার জন্য আমাদের অর্থ ধার করতে হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কেউ কেউ বলল, “রাজকরের জন্য আমরা নিজের নিজের জমি ও আঙ্গুর ক্ষেত বন্ধক রেখে রূপা নিয়েছি।