Nehemiah 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মনে মনে বিবেচনা করলাম এবং প্রধান লোকদের ও কর্মকর্তাদেরকে ভর্ৎসনা করে বললাম তোমরা প্রত্যেকে আপন আপন ভাইয়ের কাছ থেকে সুদ আদায় করে থাক। পরে তাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের কথাগুলি মনে মনে বিবেচনা করলাম এবং গণ্যমান্য লোকদের ও উচ্চপদস্থ কর্মচারীদের ভীষণ বকাবকি করলাম। আমি তাদের বললাম, “তোমরা তোমাদের নিজের দেশের লোকদের কাছ থেকে সুদ আদায় করছ!” সেইজন্য আমি তাদের বিচার করার জন্য এক মহাসভা ডাকলাম
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোকদিগকে ও অধ্যক্ষদিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাক। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোকদিগকে ও অধ্যক্ষদিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাক। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের কথাগুলো মনে ভেবে দেখলাম আর তার পরে গণ্যমান্য লোকদের ও নেতাদের দোষী করে বললাম, “আপনারা আপনাদের নিজের দেশের লোকদের কাছ থেকে সুদ আদায় করছেন।” কাজেই আমি তাঁদের বিচার করবার জন্য বড় একটা সভা ডাকলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের কথাগুলো ভেবে দেখলাম আর তারপরে গণ্যমান্য লোকদের ও নেতাদের দোষী করে বললাম, “আপনারা আপনাদের নিজের দেশের লোকদের কাছ থেকে সুদ আদায় করছেন।” কাজেই আমি তাঁদের বিচার করবার জন্য বড় একটা সভা ডাকলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মনে মনে সেগুলির বিষয় চিন্তা করলাম, তারপর সম্ভ্রান্ত ব্যক্তিদের এবং সরকারী কর্মচারীদের অভিযুক্ত করলাম। আমি তাদের বললাম, তোমরা তোমাদের দেশবাসীদের কাছ থেকে জোর করে অবৈধ সুদ আদায় করছ। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য একটি বড় সভা আহ্বান করে সকলকে বললাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি নিজেকে শান্ত করে বিত্তবান পরিবার ও আধিকারিকবর্গের কাছে গিয়ে বললাম, “তোমরা তোমাদের নিজেদের লোকদের টাকা ধার দাও এবং তাদের কাছ থেকে সুদ আদায় কর| তোমাদের অতি অবশ্য এ কাজ বন্ধ করতে হবে|” এরপর আমি সমস্ত ব্যক্তিদের এক জায়গায় জড়ো করে বললাম,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি মনে মনে ভেবে দেখলাম এবং প্রধান লোকদেরকে শাসনকর্তাদেরকে তিরস্কার করে বললাম, “তোমরা প্রত্যেকজন নিজের নিজের ভাইয়ের কাছে সুদ আদায় করে থাক।” পরে তাদের বিরুদ্ধে মহা সমাজ জড়ো করলাম।