Nehemiah 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আরও বললাম তোমাদের এই কাজ ভাল নয়; আমাদের দুশমন জাতিদের টিটকারির দরুন তোমরা কি আমাদের আল্লাহ্র ভয়ে চলবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আরও বললাম, “তোমরা যা করছ তা ঠিক না। অইহুদি যাতে আমাদের বিদ্রুপ না করতে পারে সেইজন্য আমাদের ঈশ্বরের প্রতি ভয় রেখে চলা কি উচিত নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আরও কহিলাম, তোমাদের এই কর্ম্ম ভাল নয়; আমাদের শত্রু জাতিগণের টিট্কারি প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয়ে চলিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আরও কহিলাম, তোমাদের এই কর্ম ভাল নয়; আমাদের শত্রু জাতিগণের টিট্কারির প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয়ে চলিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আরও বললাম, “আপনারা যা করছেন তা ঠিক নয়। অযিহূদী শত্রুরা যাতে আমাদের টিট্কারি দিতে না পারে সেইজন্য আমাদের ঈশ্বরের প্রতি ভয় রেখে চলা কি আপনাদের উচিত নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আরও বললাম, “আপনারা যা করছেন তা ঠিক নয়। অ-ইহুদী শত্রুরা যাতে আমাদের টিট্কারি দিতে না পারে সেইজন্য আমাদের আল্লাহ্র প্রতি ভয় রেখে চলা কি আপনাদের উচিত নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আরও বললাম, তোমরা যা করছ তা ঠিক নয়। আমাদের বিদেশী শত্রুদের সমালোচনা এড়াবার জন্য তোমাদের কি আমাদের ঈশ্বরকে ভয় করে চলা উচিত নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি তাদের বললাম, “তোমরা যা করছ, সেটা সঠিক কাজ নয়| তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভয় থাকা প্রয়োজন| অন্যান্য জাতিরা যে সব লজ্জাজনক কাজ করছে সেসব তোমাদের করা উচিৎ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আরও বললাম, “তোমাদের এই কাজ ভালো না; আমাদের শত্রু জাতিদের টিটকারির জন্য তোমরা আমাদের ঈশ্বরের ভয়ে চলবে না?