Nehemiah 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম আমার মত লোক কি পালিয়ে যাবে? আমার মত কোন লোক কি প্রাণ বাঁচাবার জন্য বায়তুল মোকাদ্দসে আশ্রয় নেবে? আমি সেখানে প্রবেশ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি বললাম, “আমার মতো লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিংবা আমার মতো কারো কি তার প্রাণরক্ষা করার জন্য মন্দিরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, আমার মত লোক কি পলায়ন করিবে? আমার মত কোন্ লোকটী প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, আমার মত লোক কি পলায়ন করিবে? আমার মত কোন লোক কি প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বললাম, “আমার মত লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিম্বা আমার মত কারও কি তার নিজের প্রাণ রক্ষা করবার জন্য উপাসনা-ঘরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বললাম, “আমার মত লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিংবা আমার মত কারও কি তার নিজের প্রাণ রক্ষা করবার জন্য বায়তুল-মোকাদ্দসের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শময়িয়কে উত্তরে বললাম, “আমার মতো কোন ব্যক্তির কি পালিয়ে যাওয়া উচিৎ? আমার মতো একজন ব্যক্তির কি নিজের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থানের ভেতরে যাওয়া উচিৎ? আমি যাব না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “আমার মত লোক কি পালাবে? আমার মত কোন লোকটি প্রাণ বাঁচবার জন্য মন্দিরে আশ্রয় নেবে? আমি সেখানে যাব না।”