Nehemiah 6:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি টের পেলাম, দেখ, আল্লাহ্ তাকে পাঠান নি, সে আমার বিপক্ষে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছে এবং টোবিয় ও সন্বল্লট তাকে ঘুষ দিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বুঝতে পারলাম যে ঈশ্বর তাকে পাঠাননি, কিন্তু সে আমার বিরুদ্ধে ভাবোক্তি বলেছে যেহেতু টোবিয় ও সন্বল্লট তাকে ভাড়া করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি টের পাইলাম, দেখ, ঈশ্বর তাহাকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সন্বল্লট তাহাকে ঘুষ দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি টের পাইলাম, দেখ, ঈশ্বর তাহাকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সন্বল্লট তাহাকে ঘুষ দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিঃসন্দেহে বুঝতে পারলাম যে, ঈশ্বর তাকে পাঠান নি; টোবিয় আর সন্বল্লট তাকে টাকা দিয়েছিল বলে সে আমার বিরুদ্ধে এই সব কথা বলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিঃসন্দেহে বুঝতে পারলাম যে, আল্লাহ্ তাকে পাঠান নি; টোবিয় আর সন্বল্লট তাকে টাকা দিয়েছিল বলে সে আমার বিরুদ্ধে এই সব কথা বলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বুঝতে পেরেছিলাম যে সে ঈশ্বরপ্রেরিত ব্যক্তি নয়। কিন্তু টোবিয় আর সনবল্লট তাকে ঘুষ দিয়েছিল যাতে সে আমাকে এই কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানতাম যে আমাকে সাবধান করতে ঈশ্বর শময়িয়কে পাঠান নি| আমি বুঝতে পারলাম যে সে আমার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিল কারণ টোবিয় ও সন্বল্লট তাকে তা করার জন্য টাকা দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি বুঝতে পারলাম যে, ঈশ্বর তাকে পাঠান নি; বলে সে আমার বিরুদ্ধে ভাববাণী বলেছে এবং টোবিয় আর সন্বল্লট তাকে ঘুষ দিয়েছে।