Nehemiah 6:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমাদের সমস্ত দুশমন যখন তা শুনতে পেল, তখন আমাদের চারদিকের জাতিরা সকলে ভয় পেল এবং নিজেদের দৃষ্টিতে নিতান্ত লঘু মনে করলো, কেননা এই কাজ যে আমাদের আল্লাহ্‌ দ্বারাই হল, এই বিষয়টি তারা বুঝতে পারলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর নিকটবর্তী সব জাতিরা তা দেখল তখন তারা ভয় পেল এবং আত্মবিশ্বাস হারাল, কারণ তারা বুঝতে পেরেছিল যে, এই কাজ আমাদের ঈশ্বরের সাহায্যেই করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমাদের সমস্ত শত্রু যখন তাহা শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কার্য্য যে আমাদের ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমাদের সমস্ত শত্রু যখন তাহা শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কার্য যে আমাদের ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর আশেপাশের সব জাতিরা তা দেখল তখন আমাদের শত্রুরা সাহস হারাল, কারণ তারা বুঝতে পেরেছিল যে, এই কাজ আমাদের ঈশ্বরের সাহায্যেই করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর আশেপাশের সব জাতি তা দেখল তখন আমাদের শত্রুরা সাহস হারাল, কারণ তারা বুঝতে পেরেছিল যে, এই কাজ আমাদের আল্লাহ্‌র সাহায্যেই করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের চারিপাশের জাতিবৃন্দের মধ্যে যারা শত্রু ছিল, এই খবর পেয়ে তারা বুঝল যে এই কাজ স্বয়ং ঈশ্বরের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফলে তারা ভীত হল ও আত্মবিশ্বাস হারাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমাদের সমস্ত শত্রু ও আশেপাশের সব জাতিগুলি জানতে পারল যে দেওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে| তাই তারা তাদের সাহস হারিয়ে ফেলল| কেন? কারণ ওরা বুঝতে পেরেছিল, যে আমাদের ঈশ্বরের সহায়তাতেই একাজ শেষ হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমাদের সব শত্রুরা যখন তা শুনল, তখন আমাদের আশেপাশের জাতিরা সবাই ভয় পেল এবং নিজেদের চোখে খুব নীচু হল, কারণ এই কাজ যে আমাদের ঈশ্বর থেকেই হল, এরা তা বুঝল।