Nehemiah 6:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও তারা আমার সাক্ষাতে তার সৎকাজের কথা বলতো এবং আমার কথাও তাকে জানাত। আমাকে ভয় দেখাবার জন্য টোবিয় পত্র পাঠাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া, তারা টোবিয়ের ভালো কাজের কথা আমাকে জানাত এবং আমি যা বলতাম তারা তাকে জানাত। এবং আমাকে ভয় দেখানোর জন্য টোবিয় চিঠি পাঠাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তাহারা আমার সাক্ষাতে তাহার সৎকার্য্যের কথা কহিত, এবং আমার কথাও তাহার গোচর করিত। আমাকে ভয় দেখাইবার জন্য টোবিয় পত্র পাঠাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও তাহারা আমার সাক্ষাতে তাহার সৎকার্যের কথা কহিত, এবং আমার কথাও তাহার গোচর করিত। আমাকে ভয় দেখাইবার জন্য টোবিয় পত্র পাঠাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সেই গণ্যমান্য লোকেরা টোবিয়ের ভাল কাজের কথা আমাকে জানাত আর আমার কথাও তাকে জানাত। টোবিয় আমাকে ভয় দেখাবার জন্য আমার কাছে চিঠি লিখত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া সেই গণ্যমান্য লোকেরা টোবিয়ের ভাল কাজের কথা আমাকে জানাত আর আমার কথাও তাকে জানাত। টোবিয় আমাকে ভয় দেখাবার জন্য আমার কাছে চিঠি লিখত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু তারা তার সৎকাজগুলির বিষয় আমাকে এসে বলত আর আমি যা বলতাম সেই সব কথা তাঁর কাছে গিয়ে বলত। আর টোবিয় আমাকে ভয় দেখিয়ে চিঠি লিখত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে তারা টোবিয়র কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এরা আমার কাছে বলেছিল টোবিয় কত ভাল ছিল| আমার কার্যকলাপ সম্পর্কে তারা টোবিয়কে যাবতীয় খবরাখবর দিত| টোবিয় আমাকে ভয় দেখানোর জন্য চিঠি পাঠানো অব্যাহত রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা আমার সামনে তার ভালো কাজের কথা বলত এবং আমার কথাও তাকে জানাত। আমাকে ভয় দেখাবার জন্য টোবিয় চিঠি পাঠাত।