Nehemiah 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সন্বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলে পাঠাল, এসো, আমরা কোন উপত্যকার কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তারা আমার ক্ষতি করতে মনস্থ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্বল্লট ও গেশম আমাকে এই কথা বলে পাঠাল “আসুন, আমরা ওনো সমস্থলীর কোনও গ্রামে মিলিত হই।” কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সন্বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা ওনো সমস্থলীর কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার হিংসা করিতে মনস্থ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সন্বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা ওনো সমস্থলীর কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার ক্ষতি করিতে মনস্থ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সন্বল্লট আর গেশম আমাকে এই কথা বলে পাঠাল, “আসুন, আমরা ওনো সমভূমির একটা গ্রামে মিলিত হই।” আসলে তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সন্বল্লট আর গেশম আমাকে এই কথা বলে পাঠাল, “আসুন, আমরা ওনো সমভূমির একটা গ্রামে মিলিত হই।” আসলে তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সনবল্লট আর গেশম আমার কাছে এই বার্তা পাঠাল, আসুন আমরা ওনোর সমতলভূমিতে কোন একটি গ্রামে একসঙ্গে মিলিত হই। অবশ্য তখনও সিংহদ্বারের কপাটগুলি লাগান হয়নি। কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব সন্বল্লট ও গেশম তখন আমাকে একটি খবর পাঠাল: “চলো নহিমিয়: ওনো সমভূমির কেফিরিন শহরে আমরা সাক্ষাৎ করি|” কিন্তু ওরা আমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সন্বল্লট আর গেশম লোকের মাধ্যমে আমাকে এই কথা বলে পাঠাল, “এস, আমরা ওনো সমভূমির কোনো গ্রামে মিলিত হই।” কিন্তু তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করেছিল।