Nehemiah 6:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদা দেশে এক জন বাদশাহ্‌ আছেন, নিজের বিষয়ে জেরুশালেমে এই বিষয়ে প্রচার করাবার জন্য তুমি নবীদেরকেও নিযুক্ত করেছ। এখন এই গুজব বাদশাহ্‌র কাছে উপস্থিত হবে; অতএব এসো, আমরা একত্র হয়ে পরামর্শ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জেরুশালেমে এই ঘোষণা করার জন্য আপনি ভাববাদীও নিযুক্ত করেছেন ‘যিহূদা দেশে একজন রাজা আছেন!’ এখন এই সংবাদ রাজার কাছে পৌঁছাবে; কাজেই আসুন, আমরা একত্র হয়ে পরামর্শ করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা দেশে এক জন রাজা আছেন, আপনার বিষয়ে যিরূশালেমে ইহা প্রচার করাইবার জন্য তুমি ভাববাদিগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে; অতএব আইস, আমরা একত্র হইয়া মন্ত্রণা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা দেশে একজন রাজা আছেন, আপনার বিষয়ে যিরূশালেমে ইহা প্রচার করাইবার জন্য তুমি ভাববাদিগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে; অতএব আইস, আমরা একত্র হইয়া মন্ত্রণা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার বিষয় এই কথা যাতে যিরূশালেমে ঘোষণা করা হয় যে, যিহূদা দেশে একজন রাজা আছেন, সেইজন্য আপনি নবীদের পর্যন্ত নিযুক্ত করেছেন। এখন এই খবর তো রাজার কাছে পৌঁছাবে। কাজেই আসুন, আমরা একত্র হয়ে পরামর্শ করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার বিষয়ে এই কথা যাতে জেরুজালেমে ঘোষণা করা হয় যে, এহুদা দেশে একজন বাদশাহ্‌ আছেন, সেইজন্য আপনি নবীদের পর্যন্ত নিযুক্ত করেছেন। এখন এই খবর তো বাদশাহ্‌র কাছে পৌঁছাবে। কাজেই আসুন, আমরা একত্র হয়ে পরামর্শ করি।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গুজবে একথাও বলা হচ্ছে যে তোমার সম্বন্ধে এই কথা জেরুশালেমে ঘোষণা করতে তুমি ভাববাদীদের নিযুক্ত করেছ: ‘যিহূদায় এক রাজা আছেন!’ “দেখো নহিমিয়, আমি তোমাকে সাবধান করে দিতে চাই যে রাজা শীঘ্রই এসব খবর পেয়ে যাবেন| তাই বলছি, এসো আমরা এক সঙ্গে বসে এ বিষয়ে কথাবার্তা বলি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা দেশে একজন রাজা আছেন, আপনার বিষয়ে যিরূশালেমে এটা প্রচার করার জন্য তুমি ভাববাদীদেরকেও নিযুক্ত করেছ। এখন এই লোকের কথা রাজার কাছে পৌঁছাবে। অতএব এস, আমরা জড়ো হয়ে পরামর্শ করি।”